আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

ছবি: সংগৃহীত।

আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাকের গালিবাফ। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

পুনর্নির্বাচনের মাধ্যমে ইরানের রাজনীতিতে গালিবাফের অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে, ওয়াশিংটনের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, 'চুক্তির খুব কাছে আছি, আবার অনেক দূরেও আছি।' 

তার এমন মন্তব্য অবশ্য খুব একটা আশার আলো দেখাচ্ছে না। বিশেষকরে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চলতি সপ্তাহে চুক্তি না হলে আবার ইরানে সামরিক অভিযান শুরু করা হবে।  

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনায় তার এমন মন্তব্য অবশ্য খুব একটা আশার আলো দেখাচ্ছে না। বিশেষকরে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চলতি সপ্তাহে চুক্তি না হলে আবার ইরানে সামরিক অভিযান শুরু করা হবে।  

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনায় থাকা এই সমঝোতা এখনো চূড়ান্ত নয়। বরং বেশ কিছু জটিল বিষয় পরে আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল ছাড় এবং পারমাণবিক কর্মসূচি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার ভারত সফরকালে এ মন্তব্য করেন তিনি।

নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, 'সোমবারের মধ্যে হয়তো কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে মনে হয়েছিল। তবে বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে কিছুটা সময় লাগছে

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই

হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী

চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে ২০০ কিমি গতির সুপার টাইফুন

৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান পেল জাতীয় পরিবেশ পদক

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট

বন্ধ কলকারখানা চালুতে পূর্ণ গতিতে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

১০

লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

১১

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু

১২