ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই টেবিলে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ত্রিপক্ষীয় বৈঠক।
 
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে একটি উচ্চাভিলাষী চুক্তির সম্ভাবনা বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতিও আলোচনার বিষয় হতে পারে।
 
এর আগে ট্রাম্প নিজেই পুতিন ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।
শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে বৈঠকটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা করতে আগ্রহী। তাঁর মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
 
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আলোচনায় ইরান পরিস্থিতি স্থান পেতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা কম। এ বিষয়ে এখনো মস্কো কিংবা বেইজিংয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক শেষে কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই।
 
হোয়াইট হাউসের ব্রিফিংয়ে অলিভিয়া ওয়েলস আরও জানান, ২১টি সদস্য দেশের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী এপেক সম্মেলনে অংশ নিতে বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাঁদের চতুর্থ বৈঠক।
 
ওয়েলসের ভাষ্য অনুযায়ী, চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। এর আগে মঙ্গলবার ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
 
ওয়েলস বলেন, এই সফরের মধ্য দিয়ে মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য অর্জনের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুত থাকা দেশগুলোর অস্ত্রভাণ্ডার এখন বড় কোনো নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় নেই। চুক্তিটির অবসানের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও কার্যত সমাপ্তি ঘটেছে।
 
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে দ্রুত নতুন একটি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোনো চুক্তির পরিবর্তে আরও উন্নত একটি সমঝোতা চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি, বেইজিং নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ও মজুত ক্রমাগত বাড়াচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে পারবে

১

আংশিকভাবে চালু হতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

২

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

৩

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে বিধিনিষেধ

৫

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী

৬

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

৭

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

এইচএসসি সাপ্লিমেন্টারি,পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরে

৯

বাবার করা আইনেই সুযোগ শেষ শেখ হাসিনার,আইন মেনে ফিরতে হবে দেশে:আইনমন্ত্রী

১০

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার

১১

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।