ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ অস্ত্র ও গুলিসহ সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার যুবক নবীনগর উপজেলার নুর জাহানপুর গুচ্ছ গ্রামের আতিকুর রহমানের ছেলে। এদিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল ভোরে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালায়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি এল. জি (বন্দুক) ও দুটি সাদা রংয়ের কার্তুজ এবং ১টি নম্বরবিহীন সুজুকি মোটরসাইকেলসহ সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় আসামির সঙ্গে থাকা অপর দুই আসামি অমিত ও লিমন পালিয়ে যায়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, গ্রেপ্তার সিদ্দিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় পালিয়ে যাওয়া অপর দুই আসামি অমিত ও লিমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২