বিচারপতি খায়রুল হককে ‘শ্যোন অ্যারেস্ট’ না করতে হাইকোর্টে রিট

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে চলমান মামলাগুলোতে গ্রেফতার বা হয়রানি থেকে সুরক্ষা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নতুন কোনো মামলায় তাকে গ্রেফতার বা ‘শ্যোন অ্যারেস্ট’ না দেখানোর নির্দেশনা চাওয়া হয়েছে ওই রিটে।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ওঠার কথা রয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মোনায়েম নবী শাহীন এ রিট দায়ের করেন।

রিটে দাবি করা হয়েছে, এফআইআরে নাম না থাকা সত্ত্বেও খায়রুল হককে একাধিক মামলায় গ্রেফতার দেখানো আইনগতভাবে বৈধ কি না- সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারির নির্দেশনা দেওয়া হোক। একইসঙ্গে বিচারাধীন থাকা অবস্থায় তাকে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত দুটি মামলায় ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান সাবেক এই প্রধান বিচারপতি। তার আইনজীবীরা সে সময় জানান, সব মামলায় জামিন থাকায় আপাতত তার মুক্তিতে আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে।

এরও আগে বিভিন্ন মামলায় ধারাবাহিকভাবে জামিন ও জামিন বহাল রাখার ঘটনা ঘটে। গত ২৮ এপ্রিল আপিল বিভাগ একাধিক মামলায় তার জামিন বহাল রাখে। ৮ মার্চ হাইকোর্ট চারটি মামলায় তাকে জামিন দেয় এবং ১১ মার্চ আরও একটি মামলায় জামিন মঞ্জুর হয়।

পরবর্তীতে যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হলে তিনি জামিনের আবেদন করেন। ১২ মে হাইকোর্ট সেই দুটি মামলাতেও তাকে জামিন দেন। বর্তমানে তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১১

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১২