যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ছবি সংগৃহিত।

দেশে যেকোনও মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যা গুজব তা নিয়ে মন্তব্য করার কিছু নেই।’

এর আগে রোববার (২৩ মার্চ) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, বিষয়টি গুজব। এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।

তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। ঈদের সময়ও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২