৩৫ বছর পর পাকিস্তানের মাটিতে উইন্ডিজের টেস্ট জয়

ছবি সংগৃহিত।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মুলতান টেস্টে ধাপট দেখিয়েছে স্পিনাররা। এই ম্যাচে মাত্র দ্বিতীয় দিনেই খেলার দিক নির্ধারণ হয়ে যায়। আর তৃতীয় দিনে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়।

সোমবার (২৭ জানুয়ারি) সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল আর ৬ উইকেট। অন্যদিকে, সিরিজ জিততে স্বাগতিক পাকিস্তানের প্রয়োজন ছিল আরও ১৭৮ রান। ক্যারিবীয় বোলারদের তোপে এদিন প্রথম সেশনেই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের লড়াই। 

মুলতানের স্পিন-স্বর্গে ২৫৪ রানের চালেঞ্জিং লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ৭৬ রান নিয়ে। সোমবার তৃতীয় দিনে দলীয় ১৩৩ রানেই গুটিয়ে গেছে শান মাসুদের দল। ১২০ রানের জয়ে দুই ম্যাচ সিরিজে সমতায় শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। 

পাকিস্তানের মাটিতে এ নিয়ে কেবল পাঁচটি টেস্ট জিতেছে ক্যারিবীয়রা। যার সর্বশেষটি সেই ১৯৯০ সালের নভেম্বরে। সে দলে ছিলেন গর্ডন গ্রিনিজ, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, ইয়ান বিশপদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। 

মজার বিষয় হলো, ৩৫ বছর পর জেতা টেস্ট দলের কেমার রোচ ছাড়া উইন্ডিজের বাকিদের কারও তখন জন্মই হয়নি।

 

 

বিনিউজ/এম আর

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২