চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও  বৃক্ষমেলার উদ্বোধন

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  কবরী রোডে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) তাজরিনা সুলতানা , অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান,  বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথি  শারমিন আক্তার বলেন, ‘আমরা চাই সবুজ অন্তর্ভুক্তমূলক এবং পরিবেশ ও জলবায়ু  সহিঞ্চু নতুন বাংলাদেশ গড়ার। যেখানে থাকবে না কোন বৈষম্য এবং প্রাকৃতিক পরিবশে তৈরী হবে আগামী প্রজন্মের জন্য। এই উদ্যোগকে সামনে নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে। যারা আছে তাদের সাথে গাছের পরিচিত করে দেয়া হবে। বাংলাদেশের সকল মানুষ যদি সবাই একটি করে গাছ লাগায়, তাহলে  পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। যেসকল ষ্টল এখানে দেয়া হয়েছে তাদেরকে পুরস্কৃত ও সার্টিফিকেট দেয়া হবে। ’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২