নির্বাচন সুষ্ঠু না করতে পারলে আমাদের অস্তিত্ব থাকবে না: ইসি তাহমিদা

ছবি : সংগৃহীত।

নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু না করতে পারলে আমাদের অস্তিত্ব থাকবে না। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ইসি তাহমিদা আহমদ বলেন, আমাদের দেশের অস্বাভাবিক নির্বাচনের ভারে গোটা জাতি ভারাক্রান্ত, হাঁসফাঁস করছে। বলছে, ছেড়ে দে মা কেঁদে বাচি। আমরা সে অস্বাভাবিক নির্বাচন থেকে বের হতে চাই। আমরা একটা স্বাভাবিক নির্বাচন চাই। সেই স্বাভাবিক নির্বাচনটা কিভাবে হবে। নারী-পুরুষ মিলে সবাই থাকবে।

এছাড়া অনুষ্ঠানে কথা বলেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি আনোয়ারুল ইসলাম সরকার, ইসি আব্দুর রহমানেল মাছউদ।

ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর থেকে মাঠ প্রশাসনের অসাধারণ কাজ হচ্ছে। শহিদ ওসমান হাদির ঘটনায় মাঠ প্রশাসনের কাজগুলো ভালোভাবে উঠে আসছে না। সামনে এমন পরিস্থিতি যেন না হয়।

তিনি বলেন, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছোট-বড় পরিসরে চেক পয়েন্টগুলো আরো গতিশীল করা হবে। এতে বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরো বলেন, নির্বাচনী কাজে বিঘ্নিত করার মতো কোনো পরিস্থিতি ছাড় না দিতে মাঠ প্রশাসন কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশনা ইসির।’

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তৃপ্তির হাসি হাসতে চায় নির্বাচন কমিশন।

ইসি রহমানেল মাসউদ বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ফরমের সঙ্গে জামিন নামার সার্টিফায়েড কপি না দিলেও নমিনেশন পত্র গ্রহণের সিদ্ধান্ত ইসির।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১০

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

১১

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

১২