ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই- উপদেষ্টা সাখাওয়াত

ছবি সংগৃহিত

ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, পুরো পৃথিবী থেকে ভারত ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।  

তিনি বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি (সংখ্যাগুরু-সংখ্যালঘু) কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। আমরা ঐতিহাসিকভাবে এক আছি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ—কখনোই এসব আমরা আলাদা করিনি। আপনারা উসকানিতে পড়বেন না। ’

এছাড়া ভারত-বাংলাদেশ যাতায়াত নিয়ে কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে সে দিকে নজর রাখার আহ্বান জানান উপদেষ্টা সাখাওয়াত।

এদিকে উপদেষ্টা বন্দর পরিদর্শনে এলে বেনাপোলে পরিবহন ধর্মঘট নিয়ে ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার’ অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ীরা এক সাংবাদিককের বিরুদ্ধে মানববন্ধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হোসেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল কাস্টম কমিশনার মো. কামরুজ্জামান  প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২