ভারতের হুংকারের জবাবে আমরাও প্রতিহুংকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই, তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এ মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই।

বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সেন্টমার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।

সম্প্রতি সীমান্ত হত্যার পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় দায়ী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

২

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৩

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

৪

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

৫

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৬

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৯

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১০

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

১২