পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন

ছবি : সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন। 

দেশের ভবিষ্যত গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে। কোনো দল যদি না ভোটে অবস্থান নেয় তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানী করছে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেন না।

সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন তবে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না।’

এসময় অতিরিক্ত জেলা নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

মা প্রবাসে যাওয়ার তিন দিনের মাথায় সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

'আট দফা' থেকে 'এক দফা' - শফিকুর রহমানের হুশিয়ারি

দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

১১

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১২