চুরি-ডাকাতি রোধে রাত জেগে গ্রাম পাহারা

উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামবাসি চুরি-ডাকাতি রোধে রাত জেগে পাহার দিচ্ছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চুরি-ডাকাতি রোধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে গ্রামবাসী। প্রতি রাতে চল্লিশ জনলোক কয়েকটি গ্রæপে বিভক্ত হয়ে লাঠি লাইট নিয়ে গ্রামে টহল দিচ্ছে। 

উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামবাসী লোকজন নিজেদের সস্পদ রক্ষায় চুরি ও ডাকাতি ঠেকাতে রাত জেগে পালাক্রমে পাহারার উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক পাহারাদারের হাতেই থাকছে টর্চলাইট ও লাঠি। প্রতি রাতে পাহারার ব্যবস্থা থাকায় গ্রামের মানুষের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকেই।

জানা গেছে, তিন উপজেলার সীমান্তবর্তী উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি দোকান থেকে মোটা অংকের টাকা মালামাল চুরি হয়। এছাড়া গ্রামে বহিরাগত লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় গ্রামের মানুষের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে গ্রামবাসী বৈঠক করে গ্রাম পাহারার সিদ্ধান্ত নেন এবং চল্লিশ জন লোক কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পাহারা দেয়া শুরু করেন। প্রতি রাতে তারা গ্রামে প্রবেশের রাস্তায় তল্লাশি ও পুরো গ্রামে টহল দেন। তেলিপাড়া গ্রামের হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে চুরি ঠেকাতে পাহারা দিচ্ছেন। 

সংশ্লিষ্ট ইউপি সদস্য মতিয়ার রহমান, গত কয়েকদিন আগে তেলিপাড়া গ্রামে একটি চুরির ঘটনা ঘরে। এছাড়া গ্রামে অপরিচিত লোকজনের আনাগোনা বেশী দেখতে পেয়ে তারা সবাই বৈঠক করে গ্রাম পাহারার ব্যবস্থা করেছে। রাত দশটার মধ্যে সবাই একত্রিত হয়ে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে রাস্তার মোড় গ্রামে প্রবেশ পথে তল্লাশি এবং পুরো গ্রামে টহল দেয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক কমে গেছে। 

তেলিপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মধূসুধন সরকার বলেন, আমরা চুরি ঠেকাতে গ্রামে পাহারার ব্যবস্থা করেছি। আমি নিজেও সবার সাথে পাহারা দিয়েছি। হিন্দু-মুসলিম মিলিত ভাবে প্রতি রাতে পাহারা দেয়া হচ্ছে। পাহারার ব্যবস্থার পর থেকে সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, শীতকালে চোরের উপদ্রব কিছুটা বৃদ্ধি পায় তাই আমরা প্রত্যেক গ্রামের মানুষকেই সচেতন থাকার আহŸান জানাচ্ছি। রাতে পাহারা দেয়া লোকজনের সাথে আমাদের সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বরতদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২