বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন নিলামের জন্য স্থানীয় খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

সম্প্রতি বিসিবি কঠোরভাবে জানিয়েছিল যে, গত আসরে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে অভিযুক্ত ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। নিলামের ঠিক আগের দিন ২৯ নভেম্বর, প্রকাশিত নতুন তালিকায় দেখা গেছে, সেখানে মোসাদ্দেক ও বিজয়ের নাম নেই। জানা গেছে, তারা দুজনেই 'সি' ক্যাটাগরিতে ছিলেন।

ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে অভিযুক্তদের নিলাম থেকে বাদ দেয়ার সিদ্ধান্তটি ছিল বিসিবি'র দুর্নীতি দমন নীতির অংশ। গত আসরে ফিক্সিং নিয়ে বড় প্রশ্ন ওঠার পর বিসিবি যে তদন্ত শুরু করেছিল, তারই ফলস্বরূপ এই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

উল্লেখ্য, বিপিএলের সর্বশেষ আসরে এনামুল হক বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে, আর মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন ঢাকা ক্যাপিটালসের দলে।

এদিকে, মোসাদ্দেক ও বিজয়ের নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গেই 'সি' ক্যাটাগরিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। পূর্বে নিলামের তালিকায় এই ক্রিকেটারের নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২