বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনেজুয়েলা সরকার

ছবি : সংগৃহীত।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার অন্তত ৬০ জন বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় এনজিও ফোরো পেনালের সাম্প্রতিক হিসাব অনুসারে জানা গেছে, ভেনেজুয়েলায় কমপক্ষে ৯০২ জন রাজনৈতিক বন্দি রয়েছে। 

২০২৪ সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনর্নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের সময় এদের আটক করা হয়। 

রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য কাজ করা মানবাধিকারকর্মী ও তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত ‘কমিটি ফর দ্য ফ্রিডম অব পলিটিক্যাল প্রিজনার্স’ জানিয়েছে, এই মুক্তি কার্যক্রম ক্রিসমাস দিবসে শুরু হয়।

কমিটির প্রধান আন্দ্রেয়ানা বাদুয়েল এএফপিকে বলেন, ‘আমরা ৬০ জনেরও বেশি ভেনেজুয়েলার মুক্তি উদযাপন করছি, যাদের নির্বিচারে আটক করা উচিত ছিল না।’

তিনি আরো বলেন, ‘যদিও তারা সম্পূর্ণভাবে স্বাধীন নয়, আমরা তাদের পূর্ণ মুক্তি ও সকল রাজনৈতিক বন্দির মুক্তির জন্য কাজ চালিয়ে যাব।’ আন্দ্রেয়ানা বাদুয়েল বলেন, ‘বন্দিদের মুক্তির শর্তাবলী স্পষ্ট নয়। এএফপি প্রসিকিউটর কার্যালয় থেকে বিস্তারিত জানতে চেয়েছে।

তবে তাৎক্ষণিক এ ব্যাপারে কোনো উত্তর পাওয়া যায়নি।’ একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

বাদুয়েল বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক বন্দিদের সঙ্গে  ১ হাজারেরও বেশি পরিবার রয়েছে।’  তার পিতা রাউল ইসায়াস বাদুয়েল, একজন জেনারেল এবং ২০২১ সালে জেলেই মারা যান। তিনি প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের প্রাক্তণ মিত্র ছিলেন।

গত ২০২৪ সালের জুলাই মাসে জালিয়াতির অভিযোগ সত্ত্বেও মাদুরো তৃতীয় মেয়াদে জয়লাভ করলে নির্বাচন-পরবর্তী উত্তাল বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এখন পর্যন্ত প্রায় ২ হাজার জনকে মুক্তি দেওয়া হয়েছে।’ পরিবারের বর্ণনা অনুযায়ী, আটক ব্যক্তিদের রাজধানী কারাকাস থেকে প্রায় ১৩৪ কিলোমিটার (৮৩ মাইল) দূরে অবস্থিত এরাগুয়া রাজ্যের টোকোরন সর্বোচ্চ নিরাপত্তার জেলায় রাখা হয়েছিল।

 

সূত্র : আল-অ্যারাবিয়া


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে সন্ত্রাসীদের হামলায় ১০ জন গুলিবিদ্ধ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা

কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে : তথ্যমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

রমজান মাসে কিছুটা ত্যাগ স্বীকার করেন : বাণিজ্যমন্ত্রী

১০

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসবে সংসদের প্রথম অধিবেশন

১১

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

১২