পাকিস্তানের কাছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের হার

ছবি: সংগৃহীত ।

অনূর্ধ্ব-১৯ নারী দলের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। সাদিয়া ইসলামদের সামনে সিরিজ জয়ের সুযোগ ছিল। কিন্তু হেরে যাওয়ায় সিরিজ ২-২ সমতায় দাঁড়াল। শেষ ম্যাচের জয়ী দল সিরিজ ঘরে তুলবে। 

বুধবার কক্সবাজারে শুরুতে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৭ উইকেটে ১২৬ রান করে। জবাব দিতে নামা পাকিস্তান ১১ বল থাকতে জয় তুলে নেয়। 

বাংলাদেশের হয়ে ওপেনার সুমাইয়া আক্তার ২১ বলে ২০ রান করেন। তিনে নামা আচেনা জান্নাত ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। মায়মুনা নাহার ৩৩ বলে ২৪ রান যোগ করেন। 

পাকিস্তানের ওপেনার ও অধিনায়ক ইমান নাসের ৪৭ বলে হার না মানা ৪২ রান করেন। অন্য ওপেনার কমল খান ১১ বলে ২২ রান যোগ করেন। তারা ওপেনিংয়ে ৩৩ রান যোগ করেন। ছয়ে নামা ফিজা ফিয়াজ ৩৫ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচ জেতান। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১০

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১১

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১২