বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার

ছবি : সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও আব্দুল হামিদের ছেলে রাসেল মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। আহত ব্যক্তি একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তারা তিনজন নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচুর বীজ কেনার জন্য যাচ্ছিলেন।

সকাল থেকে সড়কটি প্রচণ্ড কুয়াশায় ঢাকা ছিল। অটোরিকশাটি আদমদীঘির বড়আখিড়া চারমাথা মোড় নামক স্থানে পৌঁছলে পেছন থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস তাদের ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হয়।  খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘির ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতদের আত্মীয়-স্বজনরা মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২