ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৯ জুলাই এর সোহরাওয়ার্দী উদ্যানের  মহাসমাবেশকে  সফল করতে উপজেলা জামায়াতের  উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকালে মিছিলটি জামায়াতে ইসলামীর উপজেলা অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী।  

অধ্যাপক শাজাহান আলী বলেন, জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। জামায়াত জনগনের কথা বলে, জনগনের দাবি  মুলত জায়াতের দাবি। জনগন চাদাবাজ মুক্ত, দূর্নীতি মুক্ত সমাজ চায়, জামায়াত চাদাবাজ মুক্ত,  দূর্নীতি মুক্ত সমাজ বিনির্মানের জন্য কাজ করছে।

গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হাসিনার নির্দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতার করতে হবে যাতে করে ফ্যাসিস্টের  দোসরেরা  বাংলার জমিনে আর এ ধরনের ঘটনা ঘটাতে না পারে। 

 সমাবেশে উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী'র সঞ্চালনায় আরো  বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটার আলাউদ্দিন আল আজাদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১২