রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬

ছবি: সংগৃহীত।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তুলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় তিন ব্যক্তি নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। সোমবার (১৫ জুন) অঞ্চলিক গভর্নর এসব তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

অঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়েভ টেলিগ্রামে দেয়া বার্তায় বলেন, ‘রাতে তুলা শহরের আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই ড্রোন হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী তিনজন প্রাণ হারিয়েছেন। এক বছর বয়সী শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।

এর আগে শুক্রবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের সুজেমকা বসতিতে ইউক্রেনের গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত ও দুইজন আহত হয়েছেন বলে জানান ভারপ্রাপ্ত গভর্নর ইগর কোভালচুক। একই দিনে রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাতারস্তানে ড্রোন হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।

ইউক্রেনের অব্যাহত হামলায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেখানকার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রেশনিং ব্যবস্থা চালু করতে বাধ্য হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কিছু খাদ্যদ্রব্যেরও ঘাটতি দেখা দিয়েছে। তবে মস্কো আনুষ্ঠানিকভাবে কোনো জ্বালানি সংকটের কথা অস্বীকার করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২