চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত ।

গাজায় এ সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি সম্ভব হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনির্ধারিত আলোচনাটি এক ঘন্টারও বেশি সময় ধরে চলে। এ সময় কোনো মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। যখন দুই নেতা হোয়াইট হাউজে আলোচনায় বসেন, ঠিক সেই সময় ইসরায়েলি বাহিনী গাজায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে।

এর আগে সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় দুই নেতা বেশ কয়েক ঘন্টা ধরে বৈঠক করেছিলেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর নেতানিয়াহুর এটি তৃতীয় মার্কিন সফর।

মঙ্গলবারের আলোচনার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়েই নিবিড়ভাবে আলোচনা করতে চান।

ট্রাম্প বলেন, ‘আমাদের এর সমাধান করতে হবে। গাজা একটি ট্র্যাজেডি এবং আমিও এটির সমাধান চাই, আমার মনে হয় অন্য পক্ষও তা চায়।’

এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনা থেকে ‘খুব কম তথ্য’ বাইরে এসেছে। তাই ঠিক কী ঘটছে তা নিশ্চিত করে বলা কঠিন হয়ে পড়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২