যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানায়, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে করে যত দ্রুত সম্ভব সৌদি আরব ছাড়ার বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র সরকার নিবিড়ভাবে নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি অনুযায়ী নাগরিকদের নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে দেশ ছাড়তে সহায়তাও দেওয়া হতে পারে।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরবে অবস্থানরত অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশও দিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২