গাজায় ২৭ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত।

গাজায় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা প্রদানের জন্য ২০ মিলিয়ন পাউন্ড বা ২৭ মিলিয়ন ডলার সাহায্য প্যাকেজ প্রদান করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

রোববার (১২ অক্টোবর) মিশরে গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এ ঘোষণা দেন তিনি।

যুক্তরাজ্য জানিয়েছে, এই তহবিল ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মাধ্যমে সরবরাহ করা হবে এবং দুর্ভিক্ষ, অপুষ্টি ও রোগের মুখোমুখি ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য সব ব্যবস্থা করা হয়েছে।

রোববার দুই বছর পর যুদ্ধ শেষ করার চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

ব্রিটেন জানিয়েছে, তারা গাজার পুনর্গঠনের ওপর তিন দিনের একটি শীর্ষ সম্মেলনও আয়োজন করবে, যেখানে আন্তর্জাতিক সরকারি প্রতিনিধি, বেসরকারি খাত এবং ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের মতো উন্নয়ন অর্থ প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাজ্যের নতুন করে এই ঘোষণার আগেও যুদ্ধ-বিধ্বস্ত উপত্যকাটির জন্য অর্থ সহায়তা দিয়েছে তারা। 

চলতি অর্থ বছরে ফিলিস্তিনকে ৭৪ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেয় দেশটি। এছাড়া গত মাসে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়েছে।

সূত্র: রয়টার্স


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২