অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তি নির্বাচন সমর্থন করে যুক্তরাজ্য: সারাহ কুক

ছবি সংগৃহিত।

আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তি নির্বাচন সমর্থন করে যুক্তরাজ্য। এ বিষয়ে আলোচনার জন্যেই আমরা এসেছিলাম। 

সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টায় সিইসির সঙ্গে বৈঠকে বসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।

এ সময় সিইসি জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানতে এসেছিলেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা আমাদের সহায়তা করতে চান। আমরা তাকে পর্যবেক্ষক, ভোটার তালিকা, পার্টি রেজিস্ট্রেশন সম্পর্কে জানিয়েছি। 

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের কেনাকাটার বিষয়েও জানানো হয়েছে। আগামী ডিসেম্বরে নির্বাচন মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা তাদের রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্টদের ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ করেছি। তারা আমাদের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২