জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। 

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাতে মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে বিবাদের কারণে খাঁপাড়ার মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন একটি মসজিদ নির্মাণ করেন পাড়ার বাসিন্দারা।  তবে তাদের কবরস্থান একটা। সম্প্রতি কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্য খাঁপাড়া মসজিদের সীমানা প্রাচীর ভাঙ্গা হয়।  বিষয়টি নিয়ে এদিন ইফতারের পর দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।  একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নিলে উভয় পক্ষের বাসিন্দারা মারামারিতে জড়িয়ে পড়েন।  এসময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়।  পরে সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এদিকে আহতদের মধ্যে খানজাহান আলীর (৪৫) শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন লিখন (১৮), আশরাফুল (৪২), রোজিনা, তানজিন (৩২), নাজু এবং খানজাহান আলী। তারা সবাই উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।  তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়।  পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।  বর্তমানে সেখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।           


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

১০

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

১১

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

১২