রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন; চলে বেলা দুইটা পর্যন্ত। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনাস্থলের পাশের কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের নিষ্ক্রিয়তার জবাবদিহি, সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে কাজলা ক্যানটিন বন্ধ করা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশ ফাঁড়ির সামনে হামলা হলেও পুলিশ কিছু করেনি, আর ক্যানটিন কর্তৃপক্ষ প্রমাণ নষ্ট করেছে। দাবিগুলো মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, পুলিশ চেষ্টা করছে কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশও জানায়, পাঁচজন সন্দেহভাজনের তথ্য পাওয়া গেছে, তাদের ধরার চেষ্টা চলছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনের নাম এসেছে। তদন্তের স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চাননি। তাঁদের আটকের চেষ্টা চলছে।

গতকাল রাত ১১টার দিকে কাজলা গেটের একটি হোটেলে তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর রাতেই শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২