কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষ করে, গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

বুধবার(২০ মে) বি‌কে‌লে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়‌নের হ‌রিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার সাইফুল ইসলা‌মের ছে‌লে অপূর্ব ইফতি তাইফ(১৭) ও শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলা‌মের ছে‌লে সাকিবুল ইসলাম(১৮)। তাঁরা দুইজ‌নেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,তাইফ দি ওল্ড কু‌ষ্টিয়া হাই স্কুল এবং শাকিবুল কু‌ষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থে‌কে চল‌তি বছ‌রে এসএস‌সি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল। বুধবার ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ ক‌রে তাঁরা দুই বন্ধু গড়াই নদীতে গোসলে না‌মে। এসময় নদী‌তে ডুব দি‌লে তাইফ মাথা উঁচু ক‌রে উঠতে পার‌লেও শাকিবুল ত‌লি‌য়ে যায়। এক পর্যা‌য়ে তাইফও ত‌লি‌য়ে যায়। বিষয়‌টি স্থানীয়রা টের পে‌লে তাঁদের দুইজন‌কে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁ‌দের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানান,বিকেল সাড়ে চারটার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২