ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন

ছবি সংগৃহীত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরিস্থিতি আঁচ করে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি জরুরি অবতরণ করান। বিমানে থাকা ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদ রয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

জানা গেছে, মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ০৯ মিনিটে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ৭১৩, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পরে পাইলট সতর্কতামূলকভাবে দক্ষতার সঙ্গে সকাল ৮টা ০১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন এবং সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।

বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণে সক্ষম হয়। ফ্লাইটে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২