পুতিনের সঙ্গে চুক্তি না হওয়ার কারণ জানালেন ট্রাম্প

ছবি সংগৃহীত।

আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার দীর্ঘ সাক্ষাৎ ‘অত্যন্ত ইতিবাচক’ হয়েছে বলে উভয় পক্ষ থেকে দাবি করা হলেও কোনো চুক্তিতে সম্মত হতে পারেননি দুই নেতা। তবে, ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি শিগগিরই হতে যাচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

কেন একটি চুক্তিতে পৌঁছানো যায়নি সে বিষয়ে কথা বলেছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিনের সঙ্গে বৈঠকে কেবল একটি বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। আর তাই চুক্তি হয়নি। তবে বিষয়টি কী তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজের সাংবাদিকের সঙ্গে খোলামেলা কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলব এই সাক্ষাৎ ৫০-৫০। আমি মনে করি প্রেসিডেন্ট পুতিন সমস্যার সমাধান চান।’

যুদ্ধ বন্ধ ও চু্ক্তি বাস্তবায়নের সমাধানের বিষয়ে ট্রাম্প বলেন, ‘এখন বিষয়টা আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। তাকেই কাজটি করতে হবে। এখন আমিসহ জেলেনস্কি ও পুতিনকে নিয়ে একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।’

যুদ্ধবন্দি বিনিময়ের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে অগ্রগতিও হচ্ছে। তিনি বলেন, ‘আজ আমাকে তারা হাজার হাজার যুদ্ধবন্দির একটি তালিকা দিয়েছেন, যারা মুক্তি পাবেন।’ চুক্তির বিষয়টি ঝুলে আছে জানালেও ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘তাদের এ প্রস্তাব গ্রহণ করতে হবে।’

তিনি আরও জানান, পুতিন বলেছেন, ইউক্রেনে হামলা চালানোর সময় যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন তাহলে এই যুদ্ধ হতো না। এ নিয়ে তিনি পুতিনের প্রশংসা করেছেন। এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রাশিয়ায় হামলা ঠেকাতে না পারার জন্য দোষারোপ করেন ট্রাম্প।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২