নিজের নামে যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র নতুন ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করতে যাচ্ছে। গত সোমবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। এই যুদ্ধজাহাজগুলোর নাম তাঁর নামেই রাখা হবে ট্রাম্প-শ্রেণির যুদ্ধজাহাজ।

শুরুতে দুটি যুদ্ধজাহাজ বানানো হবে, তবে ভবিষ্যতে সংখ্যা বাড়তে পারে। ট্রাম্প বলেন, এগুলো হবে সমুদ্রযুদ্ধে ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী ও ভয়ংকর জাহাজগুলোর মধ্যে অন্যতম। এগুলো হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।

ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে তিনি এ ঘোষণা দেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও নেভির শীর্ষ কর্মকর্তারা।

সাংবাদিকরা জানতে চান, চীনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতার জন্যই কি এই পরিকল্পনা। ট্রাম্প সরাসরি চীনের নাম না নিয়ে বলেন, এই জাহাজগুলো শুধু চীন নয়, সব ধরনের হুমকি মোকাবেলার জন্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়।

ট্রাম্প জানান, প্রতিটি যুদ্ধজাহাজের ওজন হবে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টন। এতে থাকবে আধুনিক ক্ষেপণাস্ত্র, বড় বন্দুক, লেজার অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা এখনো উন্নয়নের পর্যায়ে আছে। এসব জাহাজ পারমাণবিক অস্ত্র বহন ও সমুদ্র থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের যেসব ডেস্ট্রয়ার ও ক্রুজার আছে, নতুন এই যুদ্ধজাহাজগুলো সেগুলোর চেয়ে বড় হবে। তবে আকারে এগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পুরোনো যুদ্ধজাহাজ আইওয়া-শ্রেণির চেয়ে একটু ছোট হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২