শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধলেন তিথী

ছবি : সংগৃহীত।

ঢালিউডের তারকা অভিনেতা শরিফুল রাজের নতুন চমক সামনে আসছে বিজ্ঞাপনচিত্রে। এবার তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মডেল ও অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথী। মডেলিং জগতে বেশ পরিচিত এই মুখ এখন পর্দায় ফিরছেন রাজের সঙ্গে নতুন এক আঙ্গিকে।

সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে তিন দিন ধরে হয়েছে বিজ্ঞাপনটির শুটিং। নির্মাণ করেছেন ফাহাদ খান, আর এটি একটি শীতকালীন সৌন্দর্যবর্ধক পণ্যের প্রচারণা। বড়সড় বাজেট ও পরিকল্পনায় বানানো এই কাজটিকে নিয়ে রাজের পাশাপাশি তিথীরও প্রত্যাশা অনেক।

অন্যদিকে তিথী জানান, এই কাজটি তাঁর জন্য বিশেষ। তাঁর ভাষায়, ‘রাজ ভাইয়ার সঙ্গে এই প্রথম অভিনয় করলাম। অনেক আগে থেকেই পরিচয় থাকলেও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। তিনি খুবই সহযোগিতা করেছেন, তাই কাজটা বেশ আনন্দদায়ক ছিল। কক্সবাজারে টানা তিন দিন  শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা। বিজ্ঞাপনটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ, কিছু বিশেষ কাজ থাকে। তার মধ্যে এটি একটি।’

চলতি মাসের শুরুতেই বিজ্ঞাপন চিত্রটি প্রচারে আসবে বলে নির্মাতা জানিয়েছেন।

শুটিং অভিজ্ঞতা নিয়ে শরিফুল রাজ বলেন, ‘বিজ্ঞাপনচিত্র হলেও কাজটি সিনেম্যাটিক টাচে করা হয়েছে। তিথী খুবই প্রতিভাবান এবং ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি দারুণ। কাজ করতে বেশ স্বচ্ছন্দ লেগেছে।’

এরই মধ্যে শরিফুল রাজ ব্যস্ত তাঁর নতুন চলচ্চিত্র ও ওটিটি প্রজেক্ট নিয়ে। অন্যদিকে তিথীও ব্যস্ত মডেলিং ও অভিনয়ে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২