ঢাকাসহ আশপাশে বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দমকা হাওয়াও বইতে পারে।

সোমবার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে তা সাময়িকভাবে দিক পরিবর্তন করে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।

এদিকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য। অন্যদিকে, রোববার রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে মরদেহ নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: ডিএমপি

বার্ষিক করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু সনদ নয়, দক্ষ ও কর্মসংস্থান-উপযোগী শিক্ষা চায় সরকার : ববি হাজ্জাজ

ন্যায্যমূল্য না পেয়ে পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছেন কৃষকরা

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

চীনের সঙ্গে সমঝোতায় দেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে: তথ্যমন্ত্রী

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফরে সেনাপ্রধান

১০

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪০০, নিখোঁজ ৫৫ হাজার

১১

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

১২