বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা; নিহত তিন

কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

২

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৩

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৪

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৫

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৬

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৭

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৮

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৯

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

১০

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১২