সীমিত সম্পদে মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের মানুষের স্বস্তিকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করেছে সরকার। 

 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের মধ্যে দেশের মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট তৈরি করেছে সরকার। এতে জাতির আকাঙ্ক্ষা ও দর্শনকে বিবেচনায় নেওয়া হয়েছে।’

 

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে।

 

মন্ত্রিসভার অনুমোদনের পর জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদনসূচক স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট উপস্থাপন এটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সম্ভাব্য বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

১০

আজকের নামাজের সময়সূচি

১১

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১২