আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি সংগৃহিত

রমজান মাসের আগে বাজার স্থিতিশীল রাখার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, সরকারের এক্ষেত্রে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক বাংলাদেশে অবকাঠামো, স্বাস্থ্য, জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক বিনিয়োগ করতে চায়। এছাড়া, বাণিজ্য ভিত্তিক সামরিক খাতেও তুরস্ক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার বিষয়ে ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে সেখানেই দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘চালের বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বাজারে অন্য কোনো পণ্যে অসঙ্গতি নেই। চাল মজুতেও ঘাটতি নেই। এরপরেও চাল আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহ দেয়া হচ্ছে। আমদানি শুল্ক ৬৩ শতাংশ থেকে তিন শতাংশে নামানো হয়েছে। এছাড়া এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার স্বাভাবিক হবে।’

রমজানের বাজার পরিস্থিতি কেমন থাকবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করে যাচ্ছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

৩

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৪

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৫

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৬

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৭

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৮

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৯

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১০

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১২