নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

ছবি: সংগৃহীত ।

জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে এ কথা বলেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

এর আগে, এদিন সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।

পরবর্তী সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য আলী রীয়াজ বলেন, আজই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, যেসব সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সাংবিধানিক নয়, সেগুলো অধ্যাদেশের দ্রুত বাস্তবায়ন করবে।

এ ছাড়া কিছু সুপারিশ যা নিয়ে ভিন্নমত নেই কিন্তু দাপ্তরিক নির্দেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব তা দ্রুত বাস্তবায়িত হবে। জুলাই সনদ এ তিনটি ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২