বাড়ছে শীতের আমেজ

বাড়ছে শীতের আমেজ

হিমালয়ঘেঁষা উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ভোরের কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হেমন্তের স্নিগ্ধতা ছাপিয়ে রাত ও ভোরে বাড়ছে শীতের অনুভূতি। এরই মধ্যে রোববার (৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

গতকাল শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, ভোর ও রাতে শীতের অনুভূতি বাড়ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসের তীব্রতা অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর পর থেকেই বাড়তে শুরু করছে শীতের আমেজ। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা ও রাতে পরিবেশ হয়ে উঠছে শীতল।

আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সকালে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে জনপদের বিভিন্ন এলাকা। চা-বাগান, খোলা মাঠ ও গ্রামীণ জনপদে হেমন্তের স্নিগ্ধ প্রকৃতি যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সবে শীতের শুরু হয়েছে। সামনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

১

দীপাবলির আমেজে পুত্রকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

২

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

৩

চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

৪

রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

৫

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৬৬ রান, চাপে স্বাগতিকরা

৬

জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, বলছে ডিএমপি

৭

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের

৮

দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

৯

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারী তরুণের তাণ্ডব, নিহত ৯

১০

মেডিকেল ও ডেন্টালে আবেদন ও পরীক্ষার তারিখ প্রকাশ

১১

নতুন শিক্ষাবর্ষের প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকের বাকি বড় অংশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।