ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সনদের গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২১ মিনিটে তিনি ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করেন। এর কিছুক্ষণ, আগে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান। আজকের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত রাখা হয়েছে এবং ভোটারদের আগমন ধাপে ধাপে চলছে।

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

এ আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে ৫ জন স্বতন্ত্র প্রার্থী ভোট থেকে সরে গিয়ে তারেক রহমানকে সমর্থন প্রদান করেছেন। তবে ভোটের মূল লড়াই শুরু থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে কেন্দ্রীভূত ছিল।

ঢাকা-১৭ নির্বাচন থেকে সরে যাওয়া ৫ স্বতন্ত্র প্রার্থীর নামগুলো হলো-  সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের শামীম আহমেদ, আনারস প্রতীকের মো. রাশেদুল হক, আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন এবং মোরগ প্রতীকের এনায়েত উল্লাহ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২