উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে

দু-এক দিনের মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্ববর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রেস সচিব। 

প্রেস সচিব বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতুটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি পাবলকি করা হবে।’

এ সময় এটিকে নিজের সম্ভবত শেষ ব্রিফিং উল্লেখ করে দায়িত্ব পালকালে তার আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে শফিকুল আলম বলেন, ‘যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি আপনাদের কাছে বলছি দুঃখিত।’

তিনি বলেন, ‘আমরা আশা করব, পরবর্তীকালে যিনি আসবেন প্রেস সচিব বা প্রেস উইংয়ে যারা আসবেন, আপনারা আমাদের কাছে যা পেয়েছেন, তার এক ইঞ্চিও কম নেবেন না। এই ধারাটা যেন বজায় থাকে। খবর সবার জন্য উন্মুক্ত থাকা দরকার। প্রজাতন্ত্রের সরকার কী কাজ করছে, এটা জানার অধিকার সবার।’

 আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা-২০২৬ এর খসড়া এবং জাতীয় মৎস্য নীতিমালা ২০২৬ এর খসড়া অনুমোদন হওয়ার কথা বলেন প্রেস সচিব। এ ছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে জনবল নিয়োগ-সম্পর্কিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন হয়েছে বলে জানান তিনি।

প্রেস সচিব বলেন, মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সুপারিশ করা অংশ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

উপদেষ্টা পরিষদের এ ব্ঠৈকের আগে সকালে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা প্রধান উপদেষ্টা মুহাম্মদ মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান শফিকুল আলম। সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার সারাংশ তুলে ধরে তিনি বলেন, ‘সেখানে উনি নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। আগের নির্বাচনগুলোতে এক ধরনের মকারি হতো। এগুলো সবগুলোই ভুয়া নির্বাচন। উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন যে, এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। এই নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্নমতের ঊর্ধ্বে পুলিশকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত

২২৭৬ জন বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনাল অভিযোগ দাখিল

ঘোড়ার মাংসের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ চেয়ে জয়া আহসানের রিট

একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সন্তান জন্মের পর কঠিন সময় পার করেছিলেন কিয়ারা

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

হান্টাভাইরাস কী, কীভাবে ছড়ায়, কতটা ঝুঁকিপূর্ণ?

১১

শিক্ষা-সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী

১২