এবারের জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চলতি মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র সরকারের কোনো কর্মকর্তা অংশ নেবেন না।

শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন আয়োজন একেবারে লজ্জাজনক। আফ্রিকানাররা (ডাচ, ফরাসি ও জার্মান অভিবাসীদের বংশধর) হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জমি ও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে।

ট্রাম্প আরও জানান, তিনি ২০২৬ সালের জি-২০ সম্মেলন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজন করতে আগ্রহী, যদি তিনি তখনও ক্ষমতায় থাকেন।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর অংশগ্রহণে আসন্ন জি-২০ সম্মেলন আগামী ২২ থেকে ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা। 

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২