আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ।

দুই দিনের সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত-প্রশান্ত মহাসাগর আঞ্চলিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ঢাকায় আসছেন আজ শনিবার (১৬ নভেম্বর)। ক্যাথরিন ওয়েস্টের এ সফরটি মূলত একটি শুভেচ্ছা সফর বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে।

ঢাকায় সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এ কূটনীতিক। ক্যাথরিনের ঢাকা সফরে দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে।

উল্লেখ্য, ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে সরাসরি চীন, উত্তরপূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করেন। তাছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষত রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি, প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলোতেও নজরদারির দায়িত্ব তার। ২০১৫ সাল থেকে তিনি হার্নসে ও ফ্রিয়ার্ন বার্নেট আসন থেকে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২