টেক্সটাইল খাতে পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে: মিলন

ছবি: সংগৃহীত

আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে। তাই খাতটিতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, পূর্বে এই খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত। এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএসে ক্যাডারে অন্তর্ভুক্তির কথা সংশ্লিষ্টদের নজরে আনার পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দুইটি কলেজ স্থাপনের ঘোষণাও দেন আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে। কোনো জট থাকবে না। ২০২৭ সালে কারিকুলাম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০২

বেগম খালেদা জিয়া: এক গৃহবধূর ‘আপসহীন’ নেত্রী হয়ে ওঠার গল্প

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

জুলাইয়ের পর খাড়গ দ্বীপে প্রথমবার কাঁচা তেল লোডিং

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

১০

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির নানা কর্মসূচি

১১

৫ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

১২