আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

ছবি : সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন শুরুতেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সানি মৃধা। গণঅভ্যুত্থান চলাকালে তার পায়ে ৫টি গুলি লেগেছিল। সাক্ষ্য দানকালে তিনি এ ঘটনায় দায়ীদের সর্বোচ্চ সাজা চান। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) মামলার ২০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। পরে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করে। এরও আগে, ২১ অক্টোবর সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। তাদেরও জেরা করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। সব মিলিয়ে এখন পর্যন্ত আলোচিত এ মামলায় ২১ জন সাক্ষ্য দিয়েছেন।

গত বছর ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। পরবর্তীতে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন এ মামলার আসামি। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে, চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সকালে আসামির উপস্থিতিতে আদালত এ আদেশ দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১০

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১১

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

১২