শহীদ রিজভীর ছোট ভাই রিমনের উপর সন্ত্রাসী হামলা

ছবি সংগৃহিত।

নোয়াখালীর মাইজদীতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর একমাত্র ছোট ভাই মাহমুদুল হাসান রিমনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ এপ্রিল) সকালে মাইজদী প্রভাতী স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রিমন গুরুতর আহত হন। বর্তমানে তিনি নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

মাহমুদুল হাসান রিজভী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উত্তরা থানা শাখার কর্মী ছিলেন এবং ২০২৪ সালের ১৮ জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরাতে পুলিশের গুলিতে শহীদ হন। রিজভীর পরিবারের সদস্যের উপর এ ধরনের হামলায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে।"

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সতর্ক করে বলেন, বিচার প্রক্রিয়ায় গড়িমসি হলে ছাত্র ইউনিয়ন আন্দোলনে নামতে বাধ্য হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২