পাবনায় কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর আয়োজনে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা পাবনায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের করে সিংগা বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। 

এ সময় বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রতিনিধি হেলাল আহমেদ (শুভ) ও সুমাইয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম উদ্দিন সাদ, ইয়াছিন আরাফাত নিরব, হেলাল আহমেদ। কিছু সময় মহাসড়ক অবরোধ করার পর তারা ফিরে যায়।

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

২

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৩

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৪

কমলো সোনার দাম

৫

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৭

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

১০

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

১১

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

১২