চলন্ত বাসে শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত বাসে এক শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। সোমবার গাজীপুর ও মাগুরায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দুলাল হাওলাদার (৪০), ওরফে ‘মলম দুলাল’ এবং তিলক খান (৪৪)।

পুলিশ জানায়, গত ২৯ জুন যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাসে কোটচাঁদপুরে ফিরছিলেন এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাসটি কোটচাঁদপুরের এলাঙ্গী বাজার এলাকায় পৌঁছানোর আগে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডাবের পানি পান করতে দেন। পানি পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু নিয়ে পালিয়ে যায়। পরে তার স্বামী বাসে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ৩০ জুন ভুক্তভোগীর স্বামী কোটচাঁদপুর থানায় মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী থানা ও মাগুরা সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুলাল হাওলাদার ও তিলক খানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে মানুষকে অচেতন করে লুট ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) ইখলাচুর রহমান বলেন, তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে অজ্ঞান পার্টির দুই সদস্যের অবস্থান শনাক্ত করা হয়। পরে গাজীপুর ও মাগুরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে। অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অজ্ঞান পার্টিসহ সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত বাসে শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

আইইএলটিএস-এ ৫.৫ স্কোর নিয়ে বিনা খরচে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

কতটা লবণ খেলে বিপদ, বিশেষজ্ঞের পরামর্শ

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

দশম বছরে রোহিঙ্গা সংকট, এখনো অনুকূল নয় প্রত্যাবাসনের পরিবেশ

আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় পেছালো

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আড়াই লাখ ছুঁইছুঁই

বিদ্যুৎ ও জ্বালানি সংকট: বাড়তে পারে ওষুধের দাম

দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১০

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, ১১ বছরের শিশুর সন্তানের বাবা সেই মাদ্রাসাশিক্ষক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২