সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত।

প্রায় এক ঘণ্টা পর রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে ফার্মগেট অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে হলি ক্রস কলেজের সামনে ট্রাকের চাপায় সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফুটপাত অবৈধভাবে দখল না থাকলে ওই শিক্ষার্থীর মৃত্যু হতো না। তাই সড়ক নিরাপদ করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

শিক্ষার্থীদের অবরোধের পরেই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নেমেছে পুলিশ। একইসঙ্গে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবেও বলে আশ্বাস দিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।

শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি হলো– সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে; নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে; দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তিনটি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১০

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

১১

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

১২