বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের বিবৃতি

ছবি সংগৃহীত ।

ধারাবাহিকভাবে চিকিৎসকরা কর্মস্থলে আক্রান্ত হচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয় না বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শুক্রবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকরা মানব সেবায় নিয়োজিত সমাজের সম্মানিত একটি অংশ। তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব। নিরাপদ কর্মস্থল নিশ্চিত না করা গেলে চিকিৎসকরা তাদের সর্বোচ্চটুক দিয়ে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে না এটাই স্বাভাবিক।

এতে বলা হয়, ধারাবাহিকভাবে চিকিৎসকরা কর্মস্থলে আক্রান্ত হচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয় না, ফলে একই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকে। গত ৩১ জুলাই দিনাজপুরের হিলির হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চিকিৎসক নির্যাতনের ঘটনা ঘটেছে। উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান ও প্রশিক্ষণরত স্বাস্থ্য সহায়ক ফয়সাল হোসেনের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যদিও এই ন্যাক্কারজনক ঘটনার পরবর্তীতে স্থানীয়ভাবে দুষ্কৃতকারী উক্ত চিকিৎসকের কাছে ক্ষমা চেয়ে তার মোবাইল ফোনটি ফেরত দিয়েছেন, তথাপি আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনায় শুধুমাত্র ক্ষমা চাওয়ার ভিতরেই সীমাবদ্ধ থাকাটা সমীচীন নয়। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারলে চিকিৎসক নির্যাতনের ঘটনা নিত্তনৈমিত্তিক ঘটনায় পরিণত হতে পারে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্টদের কাছে আহবান এই ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, একইসঙ্গে অতীতে ঘটে যাওয়া সকল চিকিৎসক নির্যাতনের বিচার ত্বরান্বিত করে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও রোগীবান্ধব করার ব্যবস্থা গ্রহণ করুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২