মাদক নিয়ে দ্বন্দ্ব ছেলেকে পিটিয়ে আহত ও পিতাকে কুপিয়ে হত্যা

ভোলার চরফ্যাশনে মাদক সংক্রান্ত বিরোধ নিয়ে রাতের আধারে ভূট্টু দালাল (৫০)  নামের একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একই এলাকার সম্রাট,বেলাল ও আমজাদের বিরুদ্ধে। নিহত ভূট্টু আকতারুজ্জামানের ছেলে এবং শশীভূষণ থানাধীন রসুলপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা । তার ৩ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। 

এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহতের পরিবার। 

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে  নিহত ভূট্টু দালালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ভূট্টু দালাল এর চাচাতো ভাই ফিরোজ দালাল জানান,ভূট্টু দালালের মেঝো ছেলে আমির হোসেনের সাথে স্থানীয় সম্রাট,বেলাল ও আমজাদের সুসম্পর্ক ছিলো। সম্প্রতি অভিযুক্ত বেলাল আমির হোসেনকে  মাদক কিনতে টাকা দেয়। আমির হোসেন মাদক কিনে দিতে গড়িমসি করে। 

এ নিয়ে গত  শুক্রবার দিনের বেলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ দিন রাতে সম্রাট আমির হোসেনকে ফোনে তার (সম্রাট) বাড়ির সামনে ডেকে নিয়ে বেলাল ও আমজাদ আমির হোসেনকে ব্যাপক মারধর করে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। এতে আমির হোসেন গুরুতর আহত হয়।

খবর পেয়ে আমির হোসেন এর পরিবার তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। 

ভূট্টু দালালের মেয়ে রহিমা বেগম জানান, আমার ভাইকে মারধর করার ঘটনায় আমার বাবা ভূট্টু দালাল শনিবার দিনের কোন এক সময়ে  বেলাল,আমজাদ এবং সম্রাটকে গালিগালাজ করে, এতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে আমার বাবাকে কলের হাট রাস্তার মাথার দক্ষিণ পাশে আমাদের বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ডাক চিৎকার শুনে আমি ঘর থেকে ছুটে এসে দেখি বাবা রক্তাক্ত রাস্তায় পড়ে আছে । খুনিরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। নিহত ভূট্টু দালালের স্বজনেরা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর থেকে অভিযুক্ত সম্রাট, বেলাল ও আমজাদ আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

শশীভূষণ থানার ওসি ফকরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়‌টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের শনা‌ক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২