কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: নুরুল ইসলাম নয়ন

কেন্দ্রীয় যুবদলের সাধারণ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আন্তবর্তিকালিন সরকার নির্বাচনের জন্য আন্তরিক থাকলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। কারন তারা জানেন নির্বাচন হলেই জনগন  বিএনপির পক্ষে রায় দিবেন। এজন্য তারা বিএনপির নামে অপ-প্রচার করছে। রাজনীতিকে আমরা রাজনীতি দিয়েই প্রতিহত করতে হবে।

শুক্রবার বিকালে সাড়ে ৫ টায় ভোলার চরফ্যাসনের  সর্বস্তরের মানুষের দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

ভোলা-৪ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করার আঙ্গীকার করেন নুরুল ইমলাম নয়ন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে বিএনপি'র নেতাকর্মীরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়ছেন এবং ভোটারদের সাথে সম্পৃক্ত হচ্ছেন।

এ সময় তিনি অন্তবর্তিকালীন সরকারকে সতর্ক থাকার আহব্বান জানান যাতে ফেব্রুয়ারীতেই নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে কেউ নির্বাচ নসাৎ করতে না পারে। 

এর আগে মনপুরা থেকে রওনা হলে চরফ্যাসন  উপজেলার ২১ ইউনিয়ন থেকে  হাজার হাজার নেতাকর্মী বেতুয়া লঞ্চ ঘাট তাকে বরণ করে নেন। পরে গণসংবর্ধনা দেয়া হয় তাকে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহম্মেদ কমল, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির

সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনুজুর হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেল প্রমুখ। 

এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২