জেল থেকে ফিরে নতুন জীবনের বার্তা দিলেন সিদ্দিক

দীর্ঘ কারাবাস শেষে নতুন করে জীবন শুরু করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে ছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কারাজীবনের অভিজ্ঞতা, মানসিক পরিবর্তন এবং নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন।

সিদ্দিকুর রহমান জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তারের পর তিনি দীর্ঘ সময় কারাগারে কাটান। এই সময়কে তিনি শুধুমাত্র বন্দিদশা হিসেবে না দেখে আত্মপরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, জেলে অনেক সময় চিন্তা করার সুযোগ পাওয়া যায়। আগে দ্বীনের কাজে তেমনভাবে যুক্ত ছিলাম না। কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে পরিবর্তন করেছেন।

কারাগারের দেয়ালে লেখা রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ স্লোগানটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানান এই অভিনেতা। তার ভাষায়, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছিল, আর তিনি নিজেই নিজের জীবনের নতুন দিক খুঁজে পেয়েছেন।

কারাবাসের সময়ও সৃজনশীল কাজ থেমে ছিল না বলে জানান তিনি। ওই সময় তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন।

মুক্তির পরও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগছে বলে জানান সিদ্দিকুর রহমান। তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে এখনো কারাজীবনের শৃঙ্খলার প্রভাব রয়ে গেছে।

বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

১০

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

১১

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

১২