চুলের যত্নে শ্রেয়া ঘোষালের ভরসা ‘ঘরোয়া টোটকা

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক কনসার্ট সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতীয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি লন্ডনের দ্য ওটু এরেনায় দর্শকের সামনে পারফর্ম করে আবারও আলোচনায় আসেন তিনি।

কনসার্ট চলাকালীন একটি সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যচর্চা, বিশেষ করে চুলের যত্নের রহস্য জানান এই গায়িকা। সেখানে তিনি বলেন, তাঁর লম্বা, ঘন ও উজ্জ্বল চুলের পেছনে কোনো জটিল কসমেটিক নয়, বরং রয়েছে সহজ একটি ঘরোয়া পদ্ধতি নারকেল তেল।

সাক্ষাৎকারে চুলের রহস্য জানতে চাইলে শ্রেয়া সরাসরি বলেন, ভারতীয় ঘরোয়া টোটকা— নারকেল তেলই এর রহস্য। তাঁর এই সহজ উত্তর ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাঁর প্রাকৃতিক সৌন্দর্যচর্চার প্রশংসা করেছেন।

একই কনসার্টে কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানান শ্রেয়া ঘোষাল।  ১৯৭০-এর দশকে জনপ্রিয়তা পাওয়া ‘দম মারো দম’-এর মতো ক্লাসিক গানের পাশাপাশি জনপ্রিয় রোমান্টিক গান ‘অভি না যাও ছোড় কার’ গেয়েছেন। কনসার্টের বেশ কয়েকটি ভিডিওতে ঘোষালকে আশা ভোঁসলের চিরস্থায়ী অবদান নিয়ে কথা বলতে দেখা যায়।

একটি ক্লিপে তিনি উল্লেখ করেন, এই বর্ষীয়ান গায়িকা সংগীত জগৎকে অনেককিছু দিয়েছেন এবং সংগীতপ্রেমীরা তাঁকে সর্বদা মনে রাখবেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

১০

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

১১

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

১২